জাতীয়

শিশু ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. খোরশেদ মিয়াকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ছয় বছরের এক শিশুকে খোরশেদ বেড়ানোর কথা বলে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে শিশুটির খোরশেদ মিয়াকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন শিশুটির মা। ৪ জুলাই খোরশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ । রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমইপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা