জাতীয়

আওয়ামী লীগে নতুন সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে আট সাংগঠনিক বিভাগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা সাখাওয়াত হোসেন শফিককে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন।

শফিক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাকে নিয়ে আট বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা হলো।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

একই ক্ষমতাবলে দলের সভাপতি নব-নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন বলেও জানানো হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আফম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে ও সাখাওয়াত হোসেন শফিককে সিলেটের বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা