জাতীয়

অষ্ট্রেলিয়ায় আটকে পড়াদের ফেরত আনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে অষ্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে আগামী ৮ মে বাংলাদেশিদের মেলবোর্ন থেকে ঢাকায় ফেরত আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ক্যানবেরাতে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বাংলাদেশিদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‍'ইতিমধ্যে প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। অল্প কয়েকটি টিকিট আছে, বুধবারের (৬ মে) মধ্যে যারা এই টিকিট কিনবে তারাই আসতে পারবে।’

কতজন আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‌'মোট সিট ১৭৫টি এবং বুধবার বলা সম্ভব হবে কতজন আসবে।’

তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে যাত্রীদের বলেছি, তারা যেন মেলবোর্নের বিমানবন্দরে সময়মতো উপস্থিত থাকেন।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'বিমানে ওঠার তিন দিন আগে তাদের কোভিড-১৯ মুক্ত অথবা উপসর্গ মুক্ত টেস্ট করাতে এবং এই সার্টিফিকেট দেখাতে হবে।'

দেশে ফেরার পরে স্থানীয় আইন অনুযায়ী, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও তিনি জানান।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা