জাতীয়

১৬ মে পর্যন্ত বন্ধ যাত্রীবাহী ফ্লাইট

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট বন্ধের সময়সীমা আবারও বড়ানো হয়েছে। এবার এ সময় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনিয়ে ষষ্ঠবারের মতো বাড়লো ফ্লাইট বন্ধের সময়সীমা।

মঙ্গলবার বেসামরিক বিমান চলচাল কর্তৃপক্ষ (বেবিচক) এতথ্য জানিয়েছে। ।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, বিমান চলাচল বন্ধের সময়সীমাএবার এ সময়সীমা ৭ মে থেকে বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইটে করে বিভিন্ন দেশ থেকে বাংলদেশিরা দেশে ফিরিয়ে আনা এবং বিদেশিদের পাঠানো অব্যাহত থাকবে। এ ছাড়া কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে।
চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট চালু থাকবে।

বেবিচকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মাদ সোহেল কামরুজ্জামান জানান, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগের মতো ১৬টি আন্তর্জাতিক রুটে রয়েছে। এসব রুট হচ্ছে- বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগের নির্দেশনা অনুযায়ি, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ৭ মে পর্যন্ত বন্ধ রেখেছিল বেবিচক। করোনাভাইরাসের কারণে প্রথমে ২১-৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এ সময়সীমা কয়েক দফায় বাড়িয়ে ৭ মে থেকে আবার বাড়িয়ে ১৬ মে করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা