জাতীয়

নেভেনি আগুন: স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : ১৮ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের ফুডস ফ্যাক্টরির আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

শুক্রবার (৯ জুলাই) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবনটিতে ফাটলও ধরেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল থেকে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কাজ করেছে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বপ্না রানী (৪৪) ও মিনা আক্তার (৪৩) মোরসালিন (২৪)। এছাড়া প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ৭০-৮০ জন শ্রমিক ওই ভবনের ভেতরে রয়েছে বলে জানান কারখানার শ্রমিক ও নিখোঁজের স্বজনরা।

গতকাল রাত থেকেই নিখোঁজ শ্রমিকদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও উত্তেজিত জনতা। আজ সকাল থেকেও কারখানার প্রধান গেইট সংলগ্ন রাস্তায় নিখোঁজদের স্বজনরা আহাজারি করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা