জাতীয়

কামরাঙ্গীরচরে ইজিবাইক বিস্ফোরণ, দগ্ধ ৫ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ায় বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৯ জুলাই)ভোর পোনে৪টায় কামরাঙ্গীরচর সিলেট্টা বাজার এলাকার একটি দ্বিতীয় তলা বাসার নিচতলায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯)ও আয়শা (৫), দগ্ধ ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)।

দগ্ধ ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানায়, রাতে বাসার নীচ তলায় ইজিবাইক চার্জ দেওয়া ছিল হঠাৎ বিস্ফোরণ এতে নীচতলার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা দগ্ধ হয়।
পরে হাসপাতালে তাদের নিয়ে আসেন তৌহিদ।

তিনি আরও বলেন, বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নয়।

দগ্ধদের শরীরে, আব্দুল মতিন ৯২ শতাংশ, ইয়াসমিন ৯৫ শতাংশ, মাইশা ৪৫ শতাংশ আয়শা ৪২ শতাংশ, রায়হান ১৮ শতাংশ পুড়ে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা