সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাগর (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি সরকার জানে না

শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর ঝালকাঠি জেলার সদর থানার গগন গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে। কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন : স্বস্তির পরিবেশে চলছে ট্রেনযাত্রা

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কাউসার বলেন, আমি এবং সাগর আমরা দুজনেই আইডিয়াল প্লাস্টিক কারখানার কর্মচারী। সকালে প্লাস্টিক কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সাগর অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাগর আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা