জাতীয়

ফাঁকা নেই কুর্মিটোলার আইসিউ

নিজস্ব প্রতিবেদক : আইসিইউ (ICU) শয্যা ফাঁকা নেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সক্ষমতার চেয়েও অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে সাধারণ ইউনিটে।

শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।

জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে হাসপাতালে শুধু করোনার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীর জন্য শয্যা রয়েছে ৩০০টি। এর বিপরীতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৬ জন। আর আইসিইউ শয্যা সংখ্যা ১০টি। সবগুলোতেই রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৭ জন। এসময় হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন রোগী। হাসপাতালটিতে বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ৪৩৯টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৫৭টি। অক্সিজেন কনসেন্ট্রেটর ৩০টি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা