জাতীয়
লকডাউনের দ্বিতীয়দিন

রাজধানীতে গ্রেফতার ৩২০, জরিমানা ৫ লাখ 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয়দিনে অভিযানে ডিএমপির ৮টি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়।

সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়। আর ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮ জনকে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রমনা বিভাগে ৪৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৭৯ হাজার ৩৫০ টাকা। লালবাগ বিভাগে ৩৭টি গাড়ির মামলায় জরিমানা ৪৮ হাজার টাকা, মতিঝিল বিভাগে ২৮টি গাড়ির মামলায় জরিমানা ৬০ হাজার ২০০ টাকা, ওয়ারী বিভাগে ১৫টি গাড়ির মামলায় জরিমানা ৭০ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ১২টি গাড়ির মামলায় জরিমানা ২৩ হাজার ৮০০ টাকা এবং উত্তরা বিভাগে ১৮টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৬৭ হাজার ৭০০ টাকা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা