জাতীয়

নাসিরের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ রাজধানীর বিমানবন্দর থানার মাদক মামলায় বুধবার (৩০ জুন) জামিন পেয়েছেন। এর আগে চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায়ও জামিন পান তিনি।

নাসিরের আইনজীবী ইমরুল কাউসার বলেন, নাসির উদ্দিনের বিরুদ্ধে দায়ের দুই মামলাতেই জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তিতে কোন বাধা রইল না।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম বুধবার এ জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৯ জুন) সাভার মডেল থানায় করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেন সিজেএম আদালতের বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা।

গত ১৪ জুন ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

সেই মামলায় গত ১৫ জুন নাসির-অমির বিরুদ্ধে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদাদালতের বিচারক নিভানা খায়ের জেসি।

এর আগে গত ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখসহ আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা