ফাইল ফটো
জাতীয়

লকডাউনে ভিসার প্রয়োজনে যাওয়া যাবে দূতাবাসে

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হতে যাওয়া কঠোর লকডাউন চলাকালে ভিসার প্রয়োজনে দূতাবাসে যাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, এখানে যারা বিভিন্ন বৈদেশিক মিশনে ভিসা অথবা পাসপোর্ট সরবরাহ সংক্রান্ত বিষয়ে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছেন কঠোর লকডাইনকালে তারা বাড়ি থেকে বের হতে পারবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, কিছু শিক্ষার্থী (ভিসা সম্পর্কিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এমন শিক্ষার্থী) আমাদের কাছে এসেছিল। এটির সমাধান হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থী এবং অন্যরা যেন তাদের ভিসা এবং এ সংক্রান্ত কাজে লকডাউন চলাকালে ফরেন মিশনে যেতে পারে সে ব্যাপারে ইতোমধ্যেই আইন শৃংঙ্খলা এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, মিশনের উদ্দেশে তারা যখন বেড়িয়ে আসবেন অবশ্যই আইন শৃংঙ্খলা এজেন্সিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ডকুমেন্ট দেখাতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর পুলিশ বলেছে, কোন জরুরি প্রয়োজন ছাড়া কেউ লকডাউন চলাকালে ঘরের বাইরে গেলে তাদের গ্রেপ্তার করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা