জাতীয়

বিদেশফেরত যাত্রীদের পৌঁছে দেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।

বিমান সংস্থাটি জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে সরকার। এর আওতায় অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটও বাতিল ঘোষণা করছে সরকার। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলোতে শুধু বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।

বিমান আরও জানায়, আগামী ১-৭ জুলাইয়ের মধ্যে বাতিল করা ফ্লাইটগুলোর টিকিটধারী সব যাত্রী এই টিকিটের মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত চার্জ দেয়া ছাড়াই পরে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিকেলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা