জাতীয়

কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্টে কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন রয়েছেন। অন্যদিকে কুড়িগ্রামে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তিনটি দুর্ঘটনায় এই ছয়জনের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালিয়াপাড়ার হারুন অর রশিদ (৪৫) ও তার ছেলে বাবলু (১৮) এবং হারুন অর রশিদের ভাতিজা বুরহান উদ্দিনের ছেলে শাদ (১০)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানান, বিদ্যুৎ লাইন থেকে একটি বাঁশের খুঁটি দিয়ে বাড়িতে বিদ্যুৎসংযোগ নেয়া হয়েছে। ওই বাঁশের খুঁটিতে শাদ তার বাইসাইকেলটি রাখে। দুপুর আড়াইটার দিকে শাদ বাইসাইকেল আনতে গেলে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাবলু ও হারুন অর রশিদ তাকে বাঁচাতে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজিব (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নোয়াপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মিল শ্রমিক।

শুক্রবার ভোরে ভৈরবের বঙ্গবন্ধু সরণি এলাকার মুজিবর রি-রোলিং কারখানা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগ্নে নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামে দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম (৪০)। নিহত দুজন আপন মামা ও ভাগ্নে।

থেরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, শুক্রবার দুপুরে বিদ্যুৎতের সরবরাহ লাইন বন্ধ থাকার সুবাদে মামা তৈয়ব আলী ও ভাগ্নে হাকিম উদ্দিন তৈয়ব আলীর বাড়িতে অবস্থিত বৈদ্যুতিক মিটার সংযোগ লাইনে মেরামত কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

এসময় তাদেরকে বাঁচাতে তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত তৈয়ব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং হাকিম উদ্দিন মৃত ইসলামের ছেলে। তারা দুজনেই পাশাপাশি বাড়িতে থাকেন। গুরুতর আহত জামেনা বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজনের আগেই মৃত্যু হয়েছে। অপর আহত রোগী জামেনা বেগমের অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা