জাতীয়

চাঁদপুরে ১৫ গ্রামে ঈদ উদযাপিত 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

এই দুই উপজেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলার পাঁচটি ও ফরিদগঞ্জ উপজেলার দশটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে সাদ্রা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।

ওই সময় তিনি জানান, চাঁদ দেখে তারা প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করেছে। তবে যারা দুই দিন আগে ঈদ করেছে। তারা ভুল তথ্যের মধ্যে দিয়ে ঈদ পালন করেছে। আর সেই সংখ্যা খুবই কম। তার দেওয়া তথ্যমতে বুধবার হাজীগঞ্জ উপজেলার শমেশপুর ও সাদ্রা এলাকার দুটি গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়।

তিনি আরও জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেষপুর, প্রতাপপুর, বলাখাল, অলিপুর এবং ফরিদগঞ্জ উপজেলার সুরাঙ্গচাইল, বাসারা, উভারামপুর, উটতলী, বাছপাড়া, কাইতাড়া, নুরপুর, সাচন মেঘ, ভূলাচোঁ, বদরপুর, আইটপাড়া গ্রামে আজ ঈদের জামাত আদায় করা হয়।

১৯২৮ সাল থেকে সাদ্রা পীর মাওলানা ইসহাক সাহেবের নেতৃত্বে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় এই উৎসব পালন করে আসছেন তারা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা