জাতীয়

নিজ এলাকায় ঠাই হলো না খুনি মাজেদের, শ্বশুরবাড়িতে দাফন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদকে ভোলায় দাফন করা সম্ভব হয়নি। স্থানীয়দের আপত্তির মুখে রবিবার (১২ এপ্রিল) ভোরে খুব গোপনে ভোলার পরিবর্তে তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে।

সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে খুনি মাজেদের শ্বশুরবাড়ি। সেখানেই স্কুলের পাশের একটি কবরস্থানে মাজেদকে দাফন করা হয়।

দাফনের বিষয়টি যাতে স্থানীয়দের মাঝে বিতর্কের জন্ম না দেয় সেজন্য স্থানীয় প্রশাসনকেও জানানো হয়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তা সকালে জানতে পারেন।

এরআগে, শনিবার (১২ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয়। এটিই এই কারাগারে প্রথম ফাঁসির ঘটনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মোট ৬ জনের ফাঁসি কার্যকর হলো।

এরআগে ২০১০ সালের ২৭ জানুয়ারি দিবাগত রাতে এ কে এম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান ও মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায় কার্যকরের আগেই ২০০১ সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান আজিজ পাশা।

এখনও পলাতক আছেন খন্দকার আব্দুর রশিদ, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, শরিফুল হক ডালিম ও মোসলেহ উদ্দিন। তাদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা