জাতীয়

কুয়েত মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি:

সরকারের নির্দেশ না মেনে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নির্দেশনায় এ চিকিৎসকদের বরখাস্ত করে শনিবার (১১ এপ্রিল) আদেশ জারি করে স্বাস্থ্য অধিদফতর।

এই চিকিৎসকদের রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হয়েছিল।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভীন ও মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা