জাতীয়

রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে রামপুরার উলনে বিদ্যুৎ সাবস্টেশনে একটি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের লেলিহান শিখায় বিদ্যুতের তার পুড়ে নিচে পড়ে যায়। সেই তার দিয়েই আশপাশে আগুন ছড়িয়ে যায়।

প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা