জাতীয়

৩০ এপ্রিল পর্যন্ত উড়বে না বিমান

নিজস্ব প্রতিবেদক:

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। এবার সেই বন্ধের তালিকা আরও দীর্ঘ হলো। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বলা হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তার আগে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের মোট ৬৯৮টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা