জাতীয়

রাজধানীতে বস্তি লকডাউন

সান নিউজ ডেস্ক :

রাজধানীর শের-ই-বাংলা নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় বুধবার একটি বস্তি লকডাউন করে দেয়া হয়েছে।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।

বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। তাদের বিকাল ৫টার দিকে লকডাউন করে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

সেই সাথে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

সুত্র: ইউএনবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা