জাতীয়

জেলা প্রতি ৩ টি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় প্রতিটি জেলায় রোগীর নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, 'করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

চিঠিতে আরও বলা হয়, 'এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।'

উল্লেখ্য, আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা