জাতীয়

চীনের মেডিকেল টিম দ্রুত বাংলাদেশে আসছে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস প্রতিরোধে এবং রোগীদের সেবা দিতে শিগগিরই বাংলাদেশে আসছে চীনের ১৫ সদস্যের একটি মেডিক্যাল টিম। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

আজ (৮ এপ্রিল)করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের চীন-বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।

লি জিমিং বলেন,করোনা মাহামারির এই দুর্দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে চীন।

এরই মধ্যে মেডিক্যাল ইক্যুইপমেন্ট হিসেবে টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা সামগ্রীসহ বাংলাদেশে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চীনের ১৫ সদস্যের মেডিক্যাল টিম বাংলাদেশে এসে পৌঁছাবে। চীনের বিশেষজ্ঞ ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ ও করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা করবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা