জাতীয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোন্দকার ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদের কিডনি সঠিকভাবে কাজ করছে না। তার রক্তের প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে। তিনি সম্ভবত বেন স্ট্রোক করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আইসিইউর যন্ত্রপাতি খুলে এক মুহূর্তের জন্যেও তাকে বাইরে নেয়া যাচ্ছে না। তাই পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ডা. কনক কান্তি বড়ুয়া আরও বলেন, বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।

তিনি জানান, এর আগে করোনায় আক্রান্ত হয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন ইব্রাহিম খালেদ। তার ফুসফুস ৮০ শতাংশ ড্যামেজ ছিল। করোনার চিকিৎসাকালে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় শরীরে ১৭ ব্যাগ রক্ত দিতে হয়।

সেখানে তিনি আইসিইউতে ছিলেন। তবে চিকিৎসায় করোনা নেগেটিভ হলেও বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার তাকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা