জাতীয়

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৭-২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হবে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, করোনার কারণে এর আগে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন তারা (ভারতের প্রতিনিধি দল) আসছেন।

ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন সেদেশের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। বাংলাদেশের প্রতিনিধি দলে অংশ নিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধি মনোনয়ন দিতে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৯ নভেম্বর বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় তখন ভারতের প্রতিনিধি দল আসেনি। এ কারণে ওই বৈঠক স্থগিত করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা