জাতীয়

ডিএসসিসি এলাকার সব নামফলক বাংলায় লিখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব নামফলক-চিহ্নফলক বাংলায় লেখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার ( ২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সবার প্রতি এই আহ্বান জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এরইমধ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনও ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

ডিএসসিসি মেয়র আরও বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এ জন্য আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক এবং সেটা যদি ইংরেজি শব্দ হয়, পাশাপাশি সেটি ইংরেজি বর্ণ দ্বারা লেখা যেতে পারে।

ডিএসসিসি মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা