জাতীয়

বর্তমান পুলিশের সেবার মান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে পুলিশের সেবার মান বেড়েছে। বিভিন্ন থানায় নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। পুলিশের ওয়ানস্টপ সার্ভিস, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পরিচিতি লাভ করেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয়। করোনা মহামারির সময় যখন সন্তান বাবার লাশ হাসপাতাল থেকে নিতে চায়নি তখন পুলিশইদাফনের ব্যবস্থা করেছে। অতীতে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও জ্বালাপোড়াও দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পুলিশ দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ মাদক, সন্ত্রাস দমনে নিরলস কাজ করে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে পুলিশকে উন্নত দেশের পুলিশের কাতারে নিয়ে যেতে কাজ করছে সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা