জাতীয়
করোনা পরিস্থিতি

শঙ্কা বাড়িয়ে ঢাকামুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলেও রবিবার (৫ এপ্রিল) থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুলছে। এমন সিদ্ধান্তে তাই বিপাকে পড়েছেন কর্মজীবীরা। চাকরি বাঁচাতে কর্মজীবী মানুষেরা তাই করোনা ঝুঁকি উপেক্ষা করে শহরের দিকে ছুটছেন।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে যারা বাড়ি চলে গিয়েছিলেন, জীবিকার তাগিদে জীবনের মায়া উপেক্ষা করে তারাই আবার নগরে প্রবেশ করছেন। এমন অবস্থায় ঢাকার প্রবেশের সড়কগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বেশ কিছু গার্মেন্টসে ছুটি শেষ হওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, অটো-রিকশা, সিএনজি যে যেভাবে পারছেন ঢাকার উদ্দেশ্যে ছুটছেন।

শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেই নয়, ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া, ঢাকা-সিলেট মহাসড়কেও। যাদের অধিকাংশই বেসরকারি চাকরিজীবী ও পোশাক শ্রমিক।

আগতদের সবাই বলছেন, রবিবার (৫ এপ্রিল) কারখানা খুলবে। তাই সময়ের আগেই নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে হবে। তাছাড়া মাসের প্রথম হওয়ায় বেতন-ভাতা সংগ্রহের বিষয়ও জড়িয়ে রয়েছে।

তবে বৈশ্বিক করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে এভাবে বিপুল সংখ্যক মানুষের গ্রাম থেকে ঢাকামুখী হওয়াকে ভবিষ্যতের জন্য অশনি সংকেত হিসেবেই দেখছেন সচেতন মহল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা