জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মধ্যরাত থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে কয়েকটি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

শুক্রবার (২৯ জানুয়ারি) ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা