জাতীয়

ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে থাকা ৩২৭ জন জাপানি নাগরিক ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সকাল ১০টা ১৯ মিনিটে ঢাকা ছাড়ে জাপানিদের বহনকারী বিমানটি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, বিমানের ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজটি ঢাকা থেকে নারিতা যাবে। ৪১৯ আসন বিশিষ্ট বিজি ৪০০১ ফ্লাইটটি সকাল ১০টা ১৯ মিনিটে ঢাকা ত্যাগ করে।

এর আগে, সোমবার (৩০ মার্চ) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক। এখন দ্বিতীয় আরেকটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। ‌বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে আগ্রহীদের ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা