জাতীয়

দেশে আরও দু'জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুই জন শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আক্রান্তদের দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আরেকজনের ৭০ থেকে ৮০ তে।

এছাড়া, ভয়াবহ এই রোগে নতুন করে কেউ মারা যায়নি বলেও মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়।

আইইডিসিআর'এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করে এই দুইজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ১২৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৪ জনকে হোম কোয়ারেন্টিন এবং ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিন করা হয়েছে। এই পর্যন্ত ৪৫ হাজার ৭০৪ জনকে কোয়ারেন্টিন মুক্ত করায় বর্তমানে ১৬ হাজার ৭০০ জন কোয়ারেন্টিনে আছেন।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০১ জন দেশে প্রবেশ করেছেন। তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া সারাদেশে ৩ লাখ ৫৭ হাজার ২৬৫টি পিপিই বিতরণ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৪৬৫টি ফোন কল এসেছে স্বাস্থ্য বাতায়নে এবং এখন পর্যন্ত এখানে মোট ফোন কলের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৯৬২টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা