জাতীয়

গুজবে কান না দিয়ে স্বাস্থ্যবিধি নেমে ঘরে থাকার আহ্বান

সান নিউজ ডেস্ক:

গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে সরকার।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা ও গুজব লক্ষ্য করা যাচ্ছে।

এ সব ভ্রান্ত ধারণা বা গুজবের মধ্যে রয়েছে থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়।

এ রোগ গরীবদের হয় না, বরং সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে। এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে।

তথ্য বিবরণীতে এ সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমণের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন আহ্বান এসেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা