জাতীয়

যত প্রয়োজন, তত সেনা দেওয়া হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন করোনাভাইরাস মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা জানান। সাংবাদিকেরা সেনাপ্রধানের কাছে প্রশ্ন রেখেছিলেন, বিদ্যমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে কি না। জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘যত প্রয়োজন, তত সেনাবাহিনী সদস্য দেওয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টিরও প্রয়োজন নেই।’

সেনাবাহিনী প্রধান বলেন, ‘সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।’

একই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা বিষয়ে সচেতন হতে বলেন। তিনি বলেন, ‘মানুষ সহযোগিতা না করলে করোনা মোকাবিলা করা যাবে না।’

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গত ২৪ মার্চ থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করে যাবেন দেশের এই সূর্য সন্তানেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা