জাতীয়
করোনাভাইরাস

অর্ধেক বাসা-বাড়িতে অতিথি প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় ৪৭ শতাংশ বাড়িতে অতিথি প্রবেশের অনুমতি পাচ্ছেন।

গত ১৯ ও ২০ মার্চ পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। 'বাংলাদেশে করোনা বিস্তার প্রতিরোধে সামাজিক সচেতনতার ভূমিকা' শিরোনামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টিম এসবিসিসি যৌথভাবে এই জরিপ চালায়।

জরিপে দেশের মোট পাঁচ হাজার ২৩৯ জন অংশ নেন। যাদের বেশিরভাগেরই বয়স ২০-২৯ বছর।

ছুটি প্রাপ্তদের ৪১ শতাংশ ঘরে ছিলেন। বাকি ৫৯ শতাংশ যথাযথভাবে সতর্ক ছিলেন না। অনেকেই ভ্রমণে, আত্মীয়ের বাসায় বেড়াতে কিংবা বিভিন্ন জনসমাগমে গেছেন।

জরিপে আরও উঠে এসেছে, শতকরা ৮৩ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেছেন, যার বেশিরভাগই সাধারণ কাপড়ে তৈরি। ২০ শতাংশ মানুষ জানেন না আইইডিসিআরের হটলাইন নম্বর।

জরিপে অংশ নেয়াদের প্রায় ৮৭ শতাংশের দাবি, তাদের এলাকায় করোনা সম্পর্কে কোনো ধরনের প্রচার হয়নি। অন্যদের বেশিরভাগ জানিয়েছেন, সপ্তাহে মাত্র এক-দু'দিন প্রচার চালানোর কথা।

করোনা ভাইরাস সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষই জেনেছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। ৩০ শতাংশ মানুষ জেনেছেন সংবাদমাধ্যম থেকে।

১২ শতাংশ মানুষের দাবি, তারা তাদের আশপাশের বিদেশফেরতদের যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন মানতে দেখেননি। একই সঙ্গে বিভিন্ন সময়ে জনসমাগমেও দেখতে পাওয়া গেছে বিদেশফেরত ব্যক্তিদের।

টিম এসবিসিসির গবেষণা ইউনিটের তত্ত্বাবধানে জরিপটির উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। সার্বিকভাবে নেতৃত্ব দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. সাকিব জুবায়ের। টিম এসবিসিসির পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন যোবায়ের ইবনে আলী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা