জাতীয়
করোনাভাইরাস

বাড়তে পারে ছুটির সময়

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ছুটি চলছে। তবে তা শেষ না হতেই এই ছুটি আরো বাড়তে পারে বলে অফিস পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন করোনা পরিস্থিতির মধ্যে এই ছুটি আরো সপ্তাহ খানেক বাড়তে পারে।

সরকারের মন্ত্রী এবং সচিবরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সেজন্য ২ বা ৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সরকারের একজন সিনিয়র সচিব জানিয়েছেন, ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ছুটি বাড়ানো হলে আগামী ২ বা ৩ তারিখের দিকে সিদ্ধান্ত আসতে পারে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত ২৩ মার্চ মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানান, ২৬ মার্চ থেকে সাপ্তাহিক ছুটিসহ ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এই ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।

করোনাভাইরাস হতে রক্ষায় সব শিক্ষা প্রতিষ্ঠান এর আগে ১৮ হতে ৩১ মার্চ এবং পরে তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে একেবারে রোজা ও ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছুটির মধ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ রেখেছে সরকার। আর মার্কেটগুলো ২৫ হতে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছের মালিক সমিতির।

করোনা ভাইরাস থেকে রক্ষায় জনসমাগম এড়িয়ে চলার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আহ্বানের মধ্যে বিভিন্ন দেশে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করছে সে দেশগুলোর সরকার। পার্শ্ববর্তী ভারতেও চলছে ২১ দিনের লকডাউন।

বাংলাদেশেও করোনা পরিস্থিতি থেকে উত্তরণে ছুটি বাড়ানোর মতো সিদ্ধান্তের দিকেই সরকার যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, সোমবার (৩০ মার্চ) পর্যন্ত নতুন একজনসহ এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। তবে গত দু’দিন দেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

তবে ৭২ ঘণ্টায় মাত্র একজন রোগী শনাক্ত হলেও সরকারের প্রস্তুতি থেমে নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব রকম পদক্ষেপ নিচ্ছে সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা