জাতীয়

পিকে হালদারের মামলায় লাগবে না আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ প্রশান্ত কুমার (পিকে) হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের মামলায় পিপল লিজিংয়ের কাছে পাওনাদার চারজনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পিকে হালদারের মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত। এ সংক্রান্ত আদেশে এই চারজনের মামলা পরিচালনার জন্য কোনো আইনজীবীর দরকার হবেনা বলেও আদেশ দিয়েছে আদালত। রোববার (৩ জানুয়ারি) এই আদেশ দেয় আদালত।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। গত ১০ আগস্ট দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে আত্মসাৎকৃত অর্থের মধ্যে তিন হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩৯টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৮৩ জনের ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেন হয়েছে।

গত বছরের ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫ ৫টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।মামলার এজাহারে এক হাজার ৬৩৫ কোটি টাকা পাচারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা