জাতীয়

বিদায়ি বছরে নির্যাতনের শিকার ২৪৭ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে সংবাদ সংগ্রহ ও প্রকাশকালে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন ২৪৭ জন সাংবাদিক। আর এতে প্রাণ হারিয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মানবাধিকার পরিস্থিতি ২০২০ নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

প্রতিবেদনে বলা হয়, ‘করোনাকালে মত প্রকাশের অধিকার খর্ব করে দমন-পীড়ন বেড়েছে। বিশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে। আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য মতে ২০২০ সালে ১২৯ টি ডিজিটাল মামলায় ২৬৮ জন কে আসামি করা হয়। এসব মামলায় শিক্ষক, সাংবাদিকসহ ছাত্রদের আসামি করা হয়েছে। এতে আরও বলা হয়, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী ভিন্ন মত পোষণকারীদের ওপর হামলা করছে। ২০২০ সালে হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের ৬৭টি উপাসনালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ৭১ জন ভিন্ন ধর্মাবলম্বী আহত হয়েছে।’

এতে বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২০ সালেও গণপিটুনির প্রবণতা কমেনি। এই সময়ে গণপিটুনির ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা