আন্তর্জাতিক

বিমান নামিয়ে সাংবাদিক আটক বেলারুশে

আন্তর্জাতিক ডেস্ক: রোমহর্ষক কাণ্ড। একেবারে হলিউডের সিনেমার ধাঁচে একটি বিমানকে তাদের দেশে নামতে বাধ্য করল বেলারুশ। তারপর বিমানের যাত্রী সাংবাদিক রামান প্রাটাসেভিচকে ধরে বেলারুশের সেনা। বিমান যখন নামছে, তখন ২৬ বছর বয়সী সাংবাদিক তার সহযাত্রীদের বলেন, ‘আমাকে ওরা ফাঁসিতে ঝোলাবে।’ রেডিও ফ্রি ইউরোপের বেলারুশ বিভাগ এই খবর প্রচার করেছে।

প্রাটাসেভিচের অপরাধ তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরোধী। প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনকে তিনি সমর্থন করেন, তা নিয়ে খবর করেছেন এবং বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

প্রাটাসেভিচের বিমানটি গ্রিস থেকে লিথুয়ানিয়া যাচ্ছিল। বেলারুশের উপর দিয়ে যখন বিমানটি যাচ্ছিল, তখনই হঠাৎ তার দিকবদল করা হয়। এক যাত্রী জানিয়েছেন, বিমানটি হঠাৎ দিকবদল করতেই একজন যাত্রী খুবই ভয় পেয়ে যান। তিনি ভয়ে কাঁপতে থাকেন। তিনিই হলেন প্রাটাসেভিচ।

বেলারুশের সরকারপন্থি মিডিয়ার খবর, বিমানে বোমাতঙ্কের খবর ছিল। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নির্দেশ দিয়েছিলেন যে, মিগ যুদ্ধবিমান পাঠিয়ে যাত্রীবাহী বিমানটিকে মিনস্কে নামানো হোক। নামানোর পর বিমানে অবশ্য কোনো বোমা পাওয়া যায়নি।

সান নিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা