আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু তিন লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বাড়ছে দেশটিতে। করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর ভারতের নাম এসেছে আগেই। যুক্তরাষ্ট্রের পরেই ভারতের এ অবস্থান।

এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৫৫ জনে। এই ২৪ ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার ৮৪২ ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য, ভারতে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে।

সংক্রমণ শনাক্তে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গতকাল রাত পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৩ হাজার ৯১২ জন। একটি দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। সংক্রমণ শনাক্তে বৈশ্বিক শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

আর ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন। সেই হিসাবে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ভারতের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের অবস্থান। আর ২ লাখ ২১ হাজার ৫৭৯ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় ভারতের পরে রয়েছে মেক্সিকো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা