আন্তর্জাতিক
৪০ দিনে ৬০ মৃত্যু

করোনায় বিশ্বাস করে না যে গ্রাম!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হরিয়ানার একটি গ্রাম। নাম তিতোলি। এই গ্রামে গত ৪০ দিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। তাদের অসুস্থতার লক্ষণের সঙ্গে মিল ছিল করোনার। তবুও এ গ্রামের কেউই এখনও কোভিড-১৯ কিংবা তার সংক্রমণ সম্পর্কে সেভাবে জানেনই না।

বরং তাদের মতে, গ্রামে স্থাপিত ৫জি টাওয়ার আসলে ‘রাক্ষস’। আর তার চক্রান্তেই এই মৃত্যুমিছিল। সেই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে করোনা টিকাকে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গ্রামের বাসিন্দা ৯৪ বছরের উমে সিংয়ের মতে, গ্রামের মানুষের এই ভয়ংকর পরিস্থিতির জন্য দায়ী ‘রাক্ষুসে’ টাওয়ার। ওটা টাওয়ার নয়। আস্ত শয়তান। ওটা থেকেই ভয়ানক সব ভাইরাস বেরিয়ে এসে লোকদের মেরে ফেলছে। যে যাই বলুক, আমি মনে করি আসল কালপ্রিট ওই টাওয়ারই।

আরেক বাসিন্দা রানি, যার স্বামী প্রচণ্ড জ্বরে ভুগে মারা গেছেন। তার মতে, স্বামীর মৃত্যুর দিন ঝড় হচ্ছিল। তখনই বাতাসে ভেসে ভাইরাস এসে তার স্বামীর জীবন কেড়ে নিয়েছে!

আপাতত গ্রামের লোকদের দাবি, শিগগিরই এই ৫জি টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হোক। না হলে আরও লোকের মৃত্যু হবে গ্রামে।

একজন বলেন, একদিন আমাদের প্রতিবাদের কারণে টাওয়ার বন্ধ রেখেছিল। সেদিন গ্রামে কেউ মারা যায়নি। কিন্তু টাওয়ার ফের চালু করতেই একদিনে ৯ জন মারা গেল।

এক বাসিন্দা ওম প্রকাশের কথায়, যে টিকা নিচ্ছে, সেই মরে যাচ্ছে। পবনের বাবা নিল। মারা গেল। এক অঙ্গনওয়াড়ি কর্মী নিল। নিতেই মরে গেল। কে টিকা নিয়ে মৃত্যুকে ডেকে আনবে!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা