জাতীয়

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

এছাড়া স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মাউশির এক কর্মকর্তা জানান, যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে আদালত দুদিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। ফলে এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা থাকবে না।

তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এছাড়া স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা