জাতীয়
করোনাভাইরাস

এবার লকডাউন গাইবান্ধার সাদুল্লাপুর

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দুই যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাদুল্লাপুর উপজেলা প্রশাসন এ লকডাউনের ঘোষণা দিয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সাদুল্যাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, "গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্র প্রবাসী। রোববার (২২ মার্চ) তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবত থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।"

রোববার বিকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন করে জানান, বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন তিনজন আক্রান্তের মধ্যে সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন বলে জানা গেছে। এরপরই বিকেল থেকে সাদুল্যাপুর উপজেলা লকডাউন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়। পাশাপাশি উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা