জাতীয়

আরও একজনের মৃত্যূ করোনায়

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে মোট দুই জনের মৃত্যু হলো। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন করে আরও চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন, হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার। ইতোমধ্যে প্রস্তুত করা হাসপাতালগুলোর পাশাপাশি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। আর করোনা আক্রান্ত রোগীদের জন্য আরও ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।”

চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ( পিপিই) এবং মাস্ক এরই মধ্যে কয়েক লাখ আনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “চীনে আরও অর্ডার প্লেস করেছি। সেগুলো বাই এয়ার নিয়ে আসবো। সব ধরনের প্রস্তুুতি নেওয়া আছে, আতঙ্কিত হওয়ার।”

যারা ১ মার্চের পর দেশে এসেছেন তাদের ‍খুঁজে বের করার জন্য বিমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিস্ট চাওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা