জাতীয়

নুর মিথ্যা অভিযোগ করেছে : ডিসি হারুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকসুর সাবেক ভিপি নুর মিথ্যা অভিযোগ করেছে। তাকে হত্যার চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উল্টো দুর্ঘটনার শিকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর মিথ্যা রটিয়েছে। পুরো ঘটনা সাজানো। আর প্রাইভেটকারটি কোনো সচিবের নয় বা সচিবালয়ে স্টিকার ছিলো না এটি ব্যক্তিগত গাড়ি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদ সম্মেলনে এসব কথা বলেন তেজগাও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ।

এর আগে গাড়ি চাপায় দুই দফা হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের বিষয়টি ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানান নুর। ফেসবুকে তিনি লেখেন, ‌'রাত ৪টা ৩০টায় হাতিরঝিল থানার ডিউটিরত অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করে বাসায় আসছি।'

লিখিত অভিযোগে নুর বলেন, বুধবার আনুমানিক রাত ১১টার সময় তিনি পল্টন থেকে বাড্ডায় বাসায় ফিরছিলেন। পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে তার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলকে অনুসরণ ও তাড়া করে।

অভিযোগে আরো বলা হয়, ফ্লাইওভার থেকে নামার পর প্রাইভেটকারটি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলের চালক আমিনুল ইসলাম কৌশলে তা এড়িয়ে যায়। এতে প্রাইভেটকারটি মালিবাগ আবুল হোটেলের সামনে একটি বাসকে ধাক্কা দেয়।

অবশ্য ঘটনার সময় নুর নিজে ওই মোটরসাইকেলে ছিলেন না। তিনি ছিলেন পাশের একটি গাড়িতে। তবে তার অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা