জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

হামিদুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর চট্রগ্রাম থেকে এফভি রানা নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভরদ ট্রলারটিকে দেখতে পায়। গত ০৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।

তিনি বলেন, কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় দুটি দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুস্থ জেলেসহ সকলের সাহায্য সহযোগীতা, চিকিৎসা, দূর্যোগ মোকাবেলা সহ সকল সার্বিক নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা