ছবি: সংগৃহীত
রাজনীতি

আসিফ রাজপথে গড়ে ওঠা সংগ্রামী নেতা: নুর

সান নিউজ অনলাইন

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জানানোর পর আসিফকে ঘিরে যখন নানামুখী সমালোচনা ও দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক তখনই আসিফকে ‘রাজপথে গড়ে ওঠা সংগ্রামী নেতা’ বলে উল্লেখ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

নুর বলেছেন, হঠাৎ গজিয়ে ওঠা বা ২০ থেকে ২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় আসিফ মাহমুদ। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুর এ কথা বলেন।

উপদেষ্টার পদ থেকে গতকাল পদত্যাগ করেন আসিফ মাহমুদ। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। তবে কোন দল থেকে নির্বাচন করবেন বিষয়টি স্পষ্ট করেননি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম এই নেতা। আলোচনা আছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদের দিকে ঝুঁকছেন আসিফ মাহমুদ। ইতোমধ্যে আলাপ-আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।

আসিফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইঙ্গিত করে নুর বলেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা