জাতীয়

করোনাকে মহামারি ঘোষণার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: করোনাকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট। সম্ভব হলে আজ বুধবারের (১৮ মার্চ) মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৮ মার্চ) বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। পাশাপাশি করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপসমূহ আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে আজ বুধবার (১৮ মার্চ) বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইনের রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়াও রিটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধের নির্দেশনা চাওয়া হয়। ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ফজলুল হক।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৭ মার্চ বিদেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্দর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

নোটিশ গ্রহীতাদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু, সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিট দায়ের করলেন।

ব্যারিস্টার পল্লব বলেন, অনেক যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরইমধ্যে তাদের কারণে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছে। আর বিষয়টি প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই এখনই জরুরিভাবে প্র্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা