জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক : চতুর্থবার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এর আগের তিনবারের পরীক্ষায় একবার করোনা পজিটিভ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে ফল নেগেটিভ এসেছিল অন্য দুবার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআরে প্রথম পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরদিন রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে তাদের করোনা পরীক্ষায় দুজনেরই ফলাফল নেগেটিভ আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় পরীক্ষা করা হলে মন্ত্রীর করোনা নেগেটিভ আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হলে এর ফলাফল নেগেটিভ আসে। মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। ওনাদের শরীরে কোভিডের কোনো লক্ষণ নেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা