জাতীয়

সাড়ে ২১ হাজার কোটি  টাকা ব্যয়ে ৪৭টি বিশুদ্ধ পানি প্রকল্প স্থাপন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশের ৯৮ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পাচ্ছে। আর বাকি দুই ভাগ মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত। তারা দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০১৯ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, সরকার সবার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতের অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১ হাজার ৪৮০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৪৭টি প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির উৎস স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে পানি সরবরাহ কাভারেজ শতভাগ উন্নীতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে নলকূপের বিকল্প হিসেবে অন্যান্য পানির উৎস যেমন- পাতকুয়া, বৃষ্টির পানি ধারক, পুকুর পাড়ে বালির ফিল্টার ইত্যাদি স্থাপন করা হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, শতভাগ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ৮ হাজার ৮৫০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পল্লী এলাকায় উপযোগী প্রায় ৬ লাখ ‘সেফলি ম্যানেজড’ পানির উৎস স্থাপনের পাশাপাশি শহরের মত গ্রামে পাইপলাইন প্রদানে ৪৯১টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এবং ৮ হাজার ৮৩৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭ উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নে প্রায় দুই লাখ নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। হাওড় অঞ্চলের ৬টি জেলার ৫৪টি উপজেলার ৩৪০টি ইউনিয়নে নিরাপদ পানি ও স্যানিটেশনের লক্ষ্যে পৃথক একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া নতুন ১০০টি পুকুর খনন ও এক হাজার ৮টি পুকুর পুনর্খনন কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা