জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের কারণে গত মার্চ মাস থেকে দেশে একের পর এক মালয়েশিয়ায় চাকরিচ্যুত প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরানোসহ বিভিন্ন দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েক’শ মালয়েশিয়া প্রবাসী।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। মালয়েশিয়া প্রবাসীদের অবস্থানের কারণে মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। তার আগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রবাসীরা।

মালয়েশিয়া প্রবাসীরা জানান, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাস আসতে আসতে শতকরা ৯০ ভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তারা কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রবাসী লিটন আহমেদ, মো. আজিম জানান, তিনিও গত মার্চ মাসে দেশে এসেছেন। তার ভিসার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে। তিনি মালয়েশিয়ায় ফিরে যেতে চান।

এসব দাবির মধ্যে রয়েছে-

১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া।

২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা।

৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।

৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে।

৫. ছুটিতে আটকে পড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেওয়া।

৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।

ঘটনাস্থলে থাকা সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারি বলেন, প্রবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ করছেন। তাদের এই সমাবেশ পূর্ব নির্ধারিত ছিল না। প্রবাসীদের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করতে যাবে বলে তিনি শুনেছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা