জাতীয়

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের অবস্থান, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রো কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার (০২ নভেম্বর) ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নেন তারা। তারা সেখান থেকে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা। সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। ঘেরাও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা। সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় হেফাজত নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সন্ধ্যায় হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী গণমাধ্যমে প্রেরিত আলাদা বিবৃতিতে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে বাবুনগরী বলেন, ফ্রান্সে নবীজির (সা.) অবমাননার প্রতিবাদে ইমানি দায়িত্ব হিসেবে সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে জমায়েত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঘেরাও কর্মসূচি সর্বাত্মক সফল করতে হেফাজত নেতারা ও নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্স সরকারকে আমরা জানিয়ে দিতে চাই–তাদের ইসলামবিদ্বেষ, নবীর (সা.) অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ভুল পদক্ষেপ। মুসলমানদের বিরুদ্ধে তাদের এ ঘৃণার চর্চা আমরা নীরবে মেনে নেব না।

পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের প্রতিও জোরালো দাবি জানাব, ফ্রান্সে রাসুলের (সা.) অবমাননার ঘটনায় সরকারের নীরব থাকা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। সরকারকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের নিন্দা জানাতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা