জাতীয়

শ্লীলতাহানির মামলার আসামিকে নিজেই ছাড়িয়ে নিলো তরুণী 

নিজস্ব প্রতিবেদক : নিজেকে মডেল ও অভিনেত্রী পরিচয় দেয়া এক তরুণী সিদ্ধেশ্বরী এলাকার মৌচাক মার্কেটের পাশে থাকা এক ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন । মামলার অভিযোগে তিনি লিখেছেন, ছেলেটি নানা প্রলোভন দেখিয়ে তার শ্লীলতাহানি করেছেন। তার অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। ছেলেটিকে থানায় নিয়ে আসার পরপরই ঘটে অদ্ভুত ঘটনাটি। পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সড়কে শুয়ে পড়া। কিছুক্ষণ পরপর গড়াগড়ি। আবার শুয়ে থাকার ভান। কিছুক্ষণ পর উঠে হাঁটাহাঁটি, আবার রাস্তায় ঘুমের ভান। সড়কে এক তরুণীর এমন অদ্ভুত দৃশ্য দেখে ভিড় জমে যায় আশপাশে। সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তা দিতে ঘিরে ফেললেন চারজন নারী পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের সেগুনবাগিচা রোডের রমনা মডেল থানার বাইরে এমন দৃশ্য দেখা যায়।

রমনা থানায় খোঁজ নিয়ে জানা যায়, নিজেকে মডেল ও অভিনেত্রী পরিচয় দেয়া ওই তরুণী সিদ্ধেশ্বরী এলাকার মৌচাক মার্কেটের পাশে থাকা এক ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন। রোববার দুপুরে আসামি ছেলেকে গ্রেফতারের পর থানায় আসেন । ছেলেটির কাছ থেকে টাকা আদায় করে দিতে পুলিশের কাছে আবদার করেন। তবে পুলিশ সাফ জানিয়ে দেয়, ‘মামলা হয়েছে, আসামিও ধরা হয়েছে। পরবর্তী কার্যক্রম আদালতের।’

পুলিশের কথায় মন গলেনি তার। তরুণীর দাবি, গ্রেফতার নয় বরং তাকে মোটা অংকের টাকা আদায় করে দিতে হবে পুলিশকে। একপর্যায়ে পুলিশ রাজি না হলে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি। রাস্তায় শুয়ে পুলিশকে গালিগালাজ করেন। পরে নিজ জিম্মায় আসামিকে থানা থেকে নিয়ে যান।

ঘটনার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটির অভিযোগের ভিত্তিতে মামলা নিই। আসামি ধরার পর তিনি থানায় এসে বলেন, আসামিকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি আসামি থেকে টাকা আদায় করে দিতে হবে। তবে আমরা সাফ জানিয়ে দিই যে, টাকা আদায়ের কাজ পুলিশের নয়।’ ‘একপর্যায়ে রাতে ওই তরুণী রাস্তায় শুয়ে সিনক্রিয়েট করেন। রাত ১টার সময় নিজ জিম্মায় ওই আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।’

মামলা সূত্রে জানা গেছে, নানা প্রলোভনে ওই তরুণীকে ২০১২ সাল থেকে শ্লীলতাহানি করে আসছেন ওই ছেলে। এ বছরও একবার শ্লীলতাহানি করেছেন। তবে এই দীর্ঘ আট বছর কেন তিনি শ্লীলতাহানির মামলা করেননি, এ বিষয়ে পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেনি মেয়েটি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা